সম্পর্কে
জাতীয় বেতনস্কেল, ২০২৬ (এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬, অর্থ মন্ত্রণালয়, ১৭ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণ, ধাপে ধাপে প্রাপ্য অংশ, এবং ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর হারে চলমান ভাতাদির হিসাব — একটি পাতায়।
যা আছে
- ২০টি গ্রেড, ২০১৫ স্কেলের ধাপ থেকে বেছে নেওয়া বা নিজে অঙ্ক লেখা
- অনুচ্ছেদ ৫(খ) এর পার্থক্য পদ্ধতির প্রতিটি ধাপ, সাথে অনুচ্ছেদ ৯(২) এর বার্ষিক ইনক্রিমেন্ট
- চারটি সময়কাল পাশাপাশি: জুলাই ২৬–ডিসে ২৬ (৪০%/৫০%), জানু ২৭–জুন ২৭ (৭০%/৭৫%), জুলাই ২৭ থেকে শতভাগ, জানু ২০২৮ থেকে নতুন ভাতার হার
- ২০১৫ আদেশের বাড়ি ভাড়া (এলাকাভেদে স্তর ও ন্যূনতম অঙ্ক), চিকিৎসা, টিফিন, যাতায়াত, শিক্ষা সহায়ক ভাতা
- উৎসব ও নববর্ষ ভাতার বাৎসরিক হিসাব (২০% → ১৫% পরিবর্তনসহ)
হিসাবের পদ্ধতি
মূল বেতন নির্ধারণ (অনুচ্ছেদ ৫ খ):
- পার্থক্য = বর্তমান মূল বেতন − ২০১৫ স্কেলের প্রারম্ভিক ধাপ
- লক্ষ্য অঙ্ক = ২০২৬ স্কেলের প্রারম্ভিক ধাপ + পার্থক্য
- নির্ধারিত = লক্ষ্য অঙ্কের সমান ধাপ, না থাকলে পরবর্তী উচ্চতর ধাপ
- তারপর ১ জুলাই ২০২৬ এ ১টি বার্ষিক ইনক্রিমেন্ট (অনুচ্ছেদ ৯(২))
ভাতার হার (২০১৫ আদেশ, ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত প্রযোজ্য) — বাড়ি ভাড়া মূল বেতনের স্তরভিত্তিক শতাংশ ও ন্যূনতম অঙ্ক; চিকিৎসা ১৫০০; টিফিন ২০০ (গ্রেড ১১–২০); যাতায়াত ৩০০; শিক্ষা সহায়ক সন্তানপ্রতি ৫০০, সর্বোচ্চ ১০০০।
সীমাবদ্ধতা
- এটি একটি সহায়ক হিসাবযন্ত্র, সরকারি দলিল নয়। চূড়ান্ত অঙ্ক নির্ধারিত হবে হিসাবরক্ষণ অফিসের বেতন নির্ধারণী বিবরণী (pay fixation statement) অনুযায়ী।
- উচ্চতর গ্রেড, সিলেকশন গ্রেড, টাইম স্কেল, পদোন্নতি, প্রেষণ, ছুটি বা সাময়িক বরখাস্ত অবস্থার বিশেষ বিধানগুলো (অনুচ্ছেদ ৫ ঘ–ঝ, অনুচ্ছেদ ৬) হিসাবে ধরা হয়নি।
- পেনশন ও গ্র্যাচুইটি (অনুচ্ছেদ ৭–৮) এই সংস্করণে নেই।
- পাহাড়ি, হাওড়/দ্বীপ/চর, ধোলাই, কার্যভার, আপ্যায়ন ও প্রতিবন্ধী সন্তান ভাতা "অন্যান্য ভাতা" ঘরে নিজে যোগ করতে হবে।
লাইসেন্স: MIT। গেজেটের বিষয়বস্তু বাংলাদেশ সরকারের সরকারি দলিল।
কৃতজ্ঞতা স্বীকার: এই প্রকল্পটি astafar22/beton-calculator থেকে ফর্ক করে তৈরি।